News Bangla 24 BD | টঙ্গীতে রান্নার সিলিন্ডার ব্যবহার হচ্ছে স্কুটারে - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টঙ্গীতে রান্নার সিলিন্ডার ব্যবহার হচ্ছে স্কুটারে


স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গীতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের ভয়াবহ ব্যবহার শুরু করেছে সিএনজি স্কুটার চালকরা। তারা পারিবারিক রান্নার কাজে ব্যবহৃত গ্যাস (এলএনজি) সিলিন্ডার যাত্রী পরিহনের থ্রি হুইলার সিএনজি চালিত স্কুটারে ব্যবহার শুরু করেছেন। যার ফলে যে কোন মুহুর্ত্বে বড় ধরনের দুর্ঘটনা ঘটেতে পারে বলে আশংকা করা হচেছ। সিএনজির স্থলে এলপিজি ব্যবহারে অদক্ষতা ও গ্যাস ঘনত্বের পার্থকের কারণে ঘটতে পারে বড় ধরনে দুর্ঘটনা। টঙ্গী শহরে বর্তমানে বেশ কিছু সিএনজিতে এই এলএনজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করেতে দেখা যাচ্ছে। ঈদের পর ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকার পর থেকে সিএনজি স্কুটারচালক বা মালিকরা এই পন্থা অবলম্বন শুরু করে জানা গেছে। খবর সংশ্লিষ্ট সূত্র সহ একাধিক বিশ্বস্থ তথ্য সুত্রের।

টঙ্গীর শহরের বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায় গ্যাস নিতে আসা সিএনজি চালিত স্কুটারগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা স্কুটারগুলোর অর্ধেকের মধ্যে ১২ ও ১৩ কেজি ওজনের রান্না করার গ্যাস সিলিন্ডার। স্কুটারের যাত্রীরা যেখানে বসেন তার পিছনে যে স্থানে মালামাল রাখা হয় ঠিক সেই স্থানে এলএনজি সিলিন্ডারটি কাত করে বা বসিয়ে রাখা হয়েছে।

টঙ্গীর স্টেশন রোড,টঙ্গী বাজার,মিলগেইট, মধুমিতা,শিলমুন কলেজগেইট,চেরাগআলী, তারগাছ,বোর্ড বাজার,এরশাদনগর এলাকাসহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এবং বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা যায়, শিল্পনগরী টঙ্গীতে শতশত সিএনজি চলাচল করে। সেই সাথে গ্যাসের সিলিন্ডান বিক্রির কয়েশ দোকান গড়ে উঠেছে। সড়ক ও মহাসড়কে রাত দিন সিএনচি চালিত অটোরিকসা ও সিএনজি চলাচল করে। পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে এসব যানবাহন প্রতিনিয়তই চলাচল করছে।
স্কুটারচালকরা এ প্রতিবেদককে জানান, রান্না করার জন্য বাজার থেকে সিলিন্ডার ক্রয়ের সময়ে সাথে যে ক্যাপ ও পাইপ দেয়া হয় তার পুরোটাই স্কুটারের কাজে লাগানো হচ্ছে। এলএনজি গ্যাসের সিলিন্ডারটির মুখের ক্যাপটি লাগিয়ে পর্দার ফাঁক দিয়ে পিছনের ইঞ্জিনে থাকা গ্যাসের নলের সাথে সংযোগ করে দেয়া হয় আর স্কুটারে থাকা সিএনজির সিলিন্ডারটি গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন চালক জানান, ঈদের পর যাত্রীদের যখন প্রচন্ড চাপ তখন একদিনের জন্য গ্যাস পাম্প বন্ধ করে দেয়া হয়। একবার গ্যাসের জন্য পাম্পে এসে লাইনে দাঁড়ালে ২ থেকে ৩ ঘণ্টা বসে থাকতে হয়। তাই অন্যদের দেখাদেখি আমরা বাজার থেকে কিনে গ্যাস সিলিন্ডারটি লাগিয়েছি।

টঙ্গী মধুমিতা এলাকার বাসিন্দা মো: শাহআলম অভিযোগ করে জানান, গাজীপুর থেকে সিএনজি স্কুটারযোগে টঙ্গীর বাসায় আসার জন্য যে স্কুটারে উঠি সেই স্কুটারে দেখলাম রান্না করার কাজে ব্যবহৃত একটি সিলিন্ডার থেকে সংযোগ লাগিয়ে স্কুটারটি চালানো হচ্ছে। বিষয়টি দেখে আমি আতঙ্কিত হয়ে যাই।

সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রাকৃতিক গ্যাসকে দুইভাগে রূপান্তর করা হয়। একটি রূপান্তর হচ্ছে এলএনজি আরকেটি রূপান্তর হচ্ছে সিএনজি। তবে দুটো গ্যাসই প্রাকৃতিক গ্যাসের তরল রূপ। শীতল করণ প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের তাপমাত্রাকে কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে গ্যাস তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসকেই এলএনজি বলা হয়। কিন্তু এলএনজি কিন্তু এলপিজি বা সিএনজি এক নয়। এলপিজি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। যা পাওয়া যায় রিপাইনারী থেকে। অন্যদিকে সিএনজি হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। গ্যাসকে কেবল প্রচন্ড চাপে সংকুচিত করা হয়, যাতে অনেক বেশি গ্যাস ছোট একটা সিলিন্ডারে জমা করে রাখা যায়, এটাই সিএনজি। এলএনজি বা এলপিজিকে কম্প্রেসার করা যায় না। তাই প্রাকৃকিত গ্যাস দুই ভাগেই রূপান্তর করা হয়, একটি আরেকটি পরিপূরক নয়। সিএনজির স্থলে এলপিজি ব্যবহারে অদক্ষতা ও গ্যাস ঘনত্বের পার্থকের কারণে ঘটতে পারে বড় ধরনে দুর্ঘটনা।

এ বিষয়ে জানতে গাজীপুর মহানগরী টঙ্গী অঞ্জলের ট্রাফিক বিভাগের কর্মরত ট্রাফিক ইন্সপ্যাক্টর (টিআই) আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বে এলাকাবাসির কাছ থেকে এ ধরনের অভিযোগ শুনেছি। তবে বিষয়টি আমি বেশ গুরুত্বের সাথে দেখব। বিষয়টি আমি খোঁজ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ