পূবাইলে দুই রিক্সারোহীর মৃত্যু
মজিবুর রহমান খান : গাজীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
নগরীর পূবাইল এলাকার ঢাকা বাইপাস সড়কের নাগদা সেতুর কাছে রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এসআই রফিকুল বলেন, “গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।” খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান এসআই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 