News Bangla 24 BD | পার্বতীপুরে ভিজিএফ”র গম বিক্রির অভিযোগে থানায় মামলা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

পার্বতীপুরে ভিজিএফ”র গম বিক্রির অভিযোগে থানায় মামলা


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের পার্বতীপুরে ২নং মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর আলী ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিএফ”র গম চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ জুন রোববার পার্বতীপুর মডেল থানা পুলিশ ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকলা বাজার থেকে ১১ বস্তা গম উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, উপজেলা মন্মথপুর ইউনিয়নে ১৯০৯ জন দুস্থ সদস্যদের জন্য ১.০৯০ মে. টন চালের পরিবর্তে ২৫.৩৩৬২ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১১ বস্তা গম (৫০ কেজি প্রতি বস্তা) চাকলা বাজারের আব্দুল জব্বারের পুত্র বাবুর দোকানের বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মন্মথপুর মুন্সীপাড়া এলাকার আবু বকরের পুত্র অহিদুল ও আইজ উদ্দীনের ছেলে ফরিদুল ইসলাম রোববার ভোরে মন্মথপুর ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ভোর বেলা গমের বস্তাগুলো বের করে বাবু নামের এক ব্যবসায়ীর দোকানের বারান্দায় জমা করছিল হানিফ দাফাদার। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।

২৪ জুন শনিবার দুস্থদের মাঝে ১৩ কেজি ২০০গ্রাম করে গম বিতরণের কথা থাকলেও ১০ কেজি করে গম দেয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, মেম্বর ও চেয়ারম্যানের সাথে এলাকাবাসীর সংর্ঘষে মোসলেম উদ্দীন, হারুন, আতোয়ার, কাফি সরদার, শাকিব, আঃ শাফি, মোহাম্মাদ হারুন, জামিউলসহ ৮ থেকে ১০ জন আহত হয়। ২৮ জুন বুধবার বিকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট বিচারের দাবীতে এ বিষয়ে লিখিত একটি অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট জানতে চাইলে বলেন, ঘটনাটি জানতে পেরে তিনি ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি।

পরে পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ তাজুল ইসলাম সরেজমিনে তদন্ত করে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৩৭।

এ বিভাগের অন্যান্য সংবাদ