News Bangla 24 BD | খবর প্রকাশের পর অবশেষে মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

খবর প্রকাশের পর অবশেষে মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ


ঝিনাইদহ সংবাদদাতাঃ
অবশেষে খবর প্রকাশের পর ঝিনাইদহের কালীগঞ্জে পারভেজ হোসেন (১৪) নামে এক শিশু নির্যাতনের বিষয়ে মামলা রেকর্ড করেছে পুলিশ। এজাহারে স্থানীয় এমপির কাছের লোক হিসেবে পরিচিতদের নাম থাকায় ১০ দিন ধরে ঘুরাচ্ছিল পুলিশ। এ নিয়ে সোমবার বিকেলের দিকে শিশু পারভেজের নির্যাতনের লোমহর্ষক কাহিনী তুলে ধরে সচিত্র খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। খবরটি প্রকাশ হওয়ার পর পরই পুলিশের উর্ধ্বতন মহলের চাপে ১০ দিন পর মামলা রেকর্ড করেন কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। যার মামলা নং ০২, তারিখ ০৩/০৭/২০১৭। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যার দিকে জানান, ৮ জনকে আসামি করে নির্যাতিতের মা পারভিনা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

উল্লেখ্য, কালীগঞ্জের দাসবায়সা গ্রামের আজিজুল ইসলামের মেয়ের সাথে রাস্তায় দাড়িয়ে কথা বলার অপরাধে শিশু পারভেজকে অমানুষিক নির্যাতন করা হয়। ঘটনাটি গত ২৩ জুন ঘটলেও আজও পর্যন্ত থানা কোন মামলা নেয়নি। অবশেষে বিভিন্ন পেপার পত্রিকা ও অনলাইনে খবরটি প্রকাশিত হলে পুলিশ প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। পারভেজ মাগুরার শালিকা উপজেলার সিমাখালীর পিয়ারপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। জন্মের পর থেকে পারভেজ কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে তার নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো। বর্তমানে পারভেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নং ওয়ার্ডের ইউনিট-২ এর বি-৪০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ