News Bangla 24 BD | গাজীপুর সিটি কর্পোরেশনে বয়লার বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

গাজীপুর সিটি কর্পোরেশনে বয়লার বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮


গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় মালটি ফ্যাবস্ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও অন্তত: অর্ধশতাধিক আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আল আমিন (৩০)। বাকী হতাহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, সাভারে ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে আটটার দিকে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

তিনি আরো জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার চারতলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে। তবে কি কারণে বিষ্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি তিনি।

বিষ্ফোরণের পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় কোনাবাড়ি, কাশিমপুর, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাভারসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ঈদের ছুটির পর কারখানাটি মঙ্গলবার খোলার কথা ছিল। তবে সোমবার ডাইং ইউনিটের বয়লার সেকশনটি চালু ছিল। নিচতলায় ১৫-২০ জন শ্রমিক কাজ করছিল। সন্ধ্যা সোয়া সাতটার দিকে হটাৎ করে বিকট শব্দে বয়লারটি বিষ্ফোরণ ঘটলে চার তলার ভবনের নীচতলা ও দুতলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও মেশিনপত্র উড়ে যায়। সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কারখানার সামনের রাস্তা দিয়ে যাতায়াতকারী বেশকিছু সাধারণ মানুষ ও শ্রমিক আহত হয়।

বিষ্ফোরেণের ফলে আশপাশের কারখানার ভবনগুলো কেঁপে উঠে এবং দরজা-জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। এতে আশপাশের শ্রমিক এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ওই এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাশ জানান, বিষ্ফোরণের ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬ জনের মরদেহ এবং রুকন মিয়া (২৫) নামে এক শ্রমিককে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে তার নাম আল আমিন (৩০) তার বাড়ি কাশিমপুর নয়াপাড়ায়।

ঘটনার খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম, পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ