মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মশক নিধনে সিটি কর্পোরেশনে জনবল বাড়ানোর আহবান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে মন্ত্রনালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে তিনি এ আহবান জানান। ‘চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনে গৃহীত পদক্ষেপ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দেশ জঙ্গি দমন করতে পারে, সে দেশ মশা নিধন করতে পারবে না, তা হতে পারে না। আমরা জঙ্গিদমন করতে সফল হয়েছি ডেঙ্গু মশা নিধন করতেও সফল হব।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপণ করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। তিনি জানান, সারাদেশে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য জন্য পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার (চিকুনগুনিয়া নিয়ন্ত্রনকক্ষ) প্রতিষ্ঠা করা হয়েছে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা কাজ করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে এবং জনসাধারনের যেকোন প্রশ্নের উত্তর দিতে সার্বক্ষনিক হটলাইন চালু করা হয়েছে।
এ সম্পর্কিত তথ্য জানতে ও জানাতে ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্য চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম চলছে। জনসচেতনতাই পারে এই রোগ প্রতিরোধে। ইতোমধ্য রোগ আক্রান্তের সংখ্যা কমে এসেছে। চিকুনগুনিয়া রোগ নিয়ে হতাশা বা আতঙ্কিত হবার কিছুই নেই। তিনি সিটি কর্পোরেশনের সীমাবন্ধতা স্মিকার করে লোক বল নিয়োগের বিষয়টি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে একাধিক সচেতসতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি নগরীর সবাইকে নিজ নিজ জায়গা থেকে চারপাশ পরিস্কার রাখতে অনুরোধ জানান।
তিনি বলেন, লেকের পানিতে বড় জলাশয়ের পানি এডিস মশা জন্মায় না। এই মশা জন্মায় স্বচ্ছ পানিতে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র বিনষ্ট করতে হবে। এর জন্য দরকার সবার সচেতনতা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের পাঁচ শতাধিক ডাক্তার, নার্স, সেকমোদের চিকুনগুনিয়া গাইড লাইনের উপর প্রশিক্ষণ প্রদান। ডিভিশন, জেলা ও উপজেলা পর্যায়ে ডিভিশনাল ডাইরেক্টর, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫টি ওয়ার্ডে ডাক্তার, নার্স ওয়ার্ড কাউন্সিলর, ইমাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অবহিত করন ও সচেতনতা মূলক সভা পরিচালনা করা হয়েছে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা) সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব রু

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 