News Bangla 24 BD | গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকক খুন - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকক খুন


স্টাফ রিপোর্টার : গাজীপুরে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরি মারা হয়। জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান (৩৫) তেলিপাড়া এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে লেভেন্ডা গার্মেন্টসে লাইন কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরনা গ্রামের আজিজুর রহমানের ছেলে। নিহত হাসানের বোন রূপসা আক্তার জানান, হাসান ঈদের ছুটি শেষে মঙ্গলবার কারখানায় যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে গাজীপুরের বাসায় ফিরছিলেন। সকাল ৭টার দিকে জানতে পারি, হাসান ভাই ছুরিকাঘাতে খুন হয়েছেন। বাড়ি থেকে ফেরার সময় তার সঙ্গে ব্যাগ ও মোবাইল ছিল। ব্যাগটি পাওয়া যায়নি।
ওসি আমিনুল ইসলাম জানান, বাস থেকে নেমে বাসায় যাওয়ার পথে হাসান ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন। তার সঙ্গে থাকা ব্যাগ খোয়া গেলেও মোবাইল ফোনটি রয়েছে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার বুকে, পিঠে ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ