News Bangla 24 BD | কালীগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক:২ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

কালীগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক:২


ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রাম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ সজল হোসেন (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে ইমন (২৫) নামের ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৬। সজল হোসেন ওই গ্রামের ঝান্টু মিয়ার ছেলে ও ইমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বুধবার সকালে তাদের আটক করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সজল ও ইমন নামের দুই চাচাতো ভাইকে আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ও তিনশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী সজল ও সাজ্জাদ ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ