News Bangla 24 BD | মহেশপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কোলা গ্রামে পুকুরে ডুবে রোজিনা খাতুন (৪) নামের এক কণ্যাশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

রোজিনা খাতুন কোলা গ্রামের আবুল কালামের মেয়ে। জানা গেছে, দুপুরে বাড়ীর পাশে খেলা করতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজা খুজি শুরু করে। একপর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: আব্দুল আজিজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ