গাজীপুরে বয়লার বিস্ফোরণে অপারেটরসহ মৃত তিনজনকে আসামি করে মামলা
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বয়লার অপারেটরসহ নিহত তিনজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যা¤েপর এএসআই মো. আবদুর রশিদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হকের নাম উল্লেখসহ আরও ১০ জনকে আজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা তিন আসামি আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক বয়লার বিস্ফোরণে মারা যান।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার শ্রম বিষয়ক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ ও কারখানার মালিক পক্ষ থেকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 