News Bangla 24 BD | দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামের সুরমা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের (২৮/৩০ বছর) লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার শরীর থেকে রক্ত ঝড়ছে। সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশকে খবর দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক ভীড় করতে থাকেন যুবকটিকে এক নজর দেখার জন্য। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যুবকটির পড়নে পেন্ট, সার্ট, জুতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও মুখে দাড়ি রয়েছে। পাশে টাকা পয়সা, মোবাইল ফোন, ছাতা ও অন্যান্য সামগ্রী পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং লাশটি উদ্ধারে তৎপরতা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ