News Bangla 24 BD | গাজীপুরে আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ইনডাকশন কর্মশালা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

গাজীপুরে আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ইনডাকশন কর্মশালা


গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্লাম চিলড্রেন এডুকেশন (ইউএসসিই) প্রোগ্রামের ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের আইটি ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক ফেইজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ডঃ এম. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুরতানা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক ফেইজ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (পাইলট ও মনিটরিং) মোঃ নূরুজ্জামান মল্লিক।

আরো বক্তব্য রাখেন ইউএসসিই প্রোগ্রামের কনসালট্যান্ট মোঃ শফিকুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশরনের কাউন্সিলর মোঃ আতাউর রহমান, সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামের (সিপ) উপ-নির্বাহী পরিচালক তহমিনা জেসমিন মিতা, সেভ দ্য চিলড্রেন এডুকেশন ফর ইয়ুথ ইমপাওয়ারমেন্ট (আইওয়াই ই) প্রোগ্রাম ডিরেক্টর শাহিদা বেগম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইউএসসিই প্রোগ্রামের উপ-পরিচালক মোঃ জগলুল হায়দার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রস্ক ইউএসসিই প্রোগ্রামের ম্যানেজার বর্নালী চৌধুরীসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এনজিও এবং সিপ-এর কর্মকর্তা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এ.কে মনজুরুল হক ও গীতা পাঠ করেন প্রশান্ত কুমার সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ