News Bangla 24 BD | নির্বাচনে যাচ্ছে গণতন্ত্রী পার্টি- ডা. মো. শহীদুল্লাহ সিকদার - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

নির্বাচনে যাচ্ছে গণতন্ত্রী পার্টি- ডা. মো. শহীদুল্লাহ সিকদার


কাপাসিয়া প্রতিনিধি : গণতন্ত্রী পার্টি কাপাসিয়া শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার মাহমুদুল আলম খান বেনু।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় প্রো ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক আঃ আলীম, সংগঠনের কার্যকরি কমিটি সদস্য আঃ রাজ্জাক খান, আবুল কাশেম, মাহফুজ মিয়া, শারফুদ্দিন মোল্লা, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নুরুল আমীন সিকদার, শিক্ষক ও সাংবাদিক মন্জুরুল হক, রুহুল আমীন বিএসসি প্রমুখ।
মাহমুদুল আলম খান বেনু বলেন, দলের কর্মীরা দলকে বিকশিত করে। গণতন্ত্রী পার্টির কর্মীরা আগামীতে সংগঠনকে আর ও বেশি শক্তিশালী করবে। দেশে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষা বাড়েনি। আমি মনে করি, আওয়ামীলীগ বিএনপি’র কাছে কেউ গণতন্ত্র ইজারা দেয়নি। মানুষ বিকল্প শক্তি খুঁজছে। আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু মানুষের মুক্তি ও স্বাধীনতা চেয়েছিলেন কিন্তু আজও মানুষের মুক্তি হয়নি।
ডা. মো. শহিদুল্লাহ সিকদার বলেন, বাংলাদেশে মানুষের মাথা পিছু আয় ১৬০০ ডলার। মুক্তিযোদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হলে বছরে মানুষের আয় ৬০০০ ডলার ছাড়িয়ে যাবে যা বিশে^ উন্নত রাষ্ট্র গুলোতে রয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রী পার্টি ১৪ দলের একটি অংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দল নির্বাচনে অংশগ্রহন করবে। আমি আশাবাদী মানুষ আমাদের সততা ও আদর্শ দেখে ভোট দিবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ