News Bangla 24 BD | দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম - News Bangla 24 BD
News Head

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম


স্পোর্টস ডেস্ক :: গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে নকআউট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরার আসনও দখল করে নিয়েছে বেলজিয়াম। আজ শনিবার (২৭ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে বেলজিয়াম। কোচ ড্যারেন বাজেলি প্রথম একাদশে রাখেননি রোমেলু লুকাকুকে। শুরুতে একাধিক সুযোগ নষ্ট করলেও ২৮ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। এরপর ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক কেভিন ডি ব্রুইনে।
৮৪ মিনিটে এলাইজা জাস্ট নিউ জিল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিলেও দুই মিনিট পর বদলি হিসেবে নেমেই গোল করেন রোমেলু লুকাকু। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যালেক্সিস সায়েলেমেকার্স পঞ্চম গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই জয়ের ফলে গোল ব্যবধানে মিশরকে টপকে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে মিশর।

এ বিভাগের অন্যান্য সংবাদ