জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ
ক্রীড়া ডেস্ক:: নবাগতদের বিশ্বকাপ খেলতে এসে এবার চমক দেখানো যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। কেপ ভার্দে রুখে দিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। আর গোলরক্ষক এলয় রুমের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে কুরাসাও। সানফ্রান্সিসকোতে আজ জর্ডান তেমন কিছু করার অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা মধ্যপ্রাচ্যের এই দল সফল হয়নি। আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে জর্ডান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে এবার বিশ্বকাপ শুরু করেছিল আলজেরিয়া। আর নবাগত জর্ডান নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরেছিল ৩-১ গোলে। সান ফ্রান্সিসকোতে আজ জর্ডান-আলজেরিয়া নেমেছিল অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে। জর্ডান শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষের দিকে আলজেরিয়া ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। জর্ডানকে বিদায় করে টুর্নামেন্টে টিকে রইল আলজেরিয়া।
দুই ম্যাচের দুটিতে জিতেই ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পয়েন্ট এখন ৬। অস্ট্রিয়া-আলজেরিয়া দুই দলেরই পয়েন্ট ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে অস্ট্রিয়া। তিনে অবস্থান করছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জর্ডানের পয়েন্ট ০। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। এই ম্যাচ জিতলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠবে। একই সময়ে কানসাস সিটিতে চলবে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সে গ্রুপ রানার্সআপ হয়ে উঠবে দ্বিতীয় রাউন্ডে।
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে পরাজিত দলেরও সুযোগ থাকবে নকআউটে ওঠার। তবে গ্রুপের ‘সেরা তৃতীয় দল’ হিসেবে উঠতে পারে কি না, সেটা অনেক সমীকরণের ওপর নির্ভর করছে। কারণ, এই ক্যাটাগরিতে শেষ বত্রিশে উঠবে আট দল। আর যদি আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ড্র হয়, তখন গোল ব্যবধানের কারণে এগিয়ে থাকবে অস্ট্রিয়া।
সানফ্রান্সিসকোতে আজ শুরু থেকেই আলজেরিয়া-জর্ডান লড়াই চলতে থাকে সমান তালে। ৭ মিনিটে রিয়াদ মাহরেজ কর্নার থেকে সুইং করলেও তাঁর সতীর্থ রামি বেনসেবাইনি জর্ডানের রক্ষণভাগে পৌঁছাতে দেরি করে ফেলেন। পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে জর্ডান। ১২ মিনিটে জর্ডানের দুই ফরোয়ার্ড মুসা আল-তামারি এবং আলী ওলওয়ান নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করতে থাকেন। কিন্তু তামারি যেভাবে শট নিয়েছেন, তা সহজেই ঠেকিয়েছেন আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান।

জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ
৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা
অসহায় আত্মসমর্পণে হোয়াইটওয়াশ বাংলাদেশ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া 