ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার
তথ্যপ্রযুক্তি ডেস্ক:: ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাবেন নতুন মডেলের সেডান গাড়ি এবং ভালো রেটিং পাওয়া চালকের সুবিধা। উবার জানিয়েছে, যেসব যাত্রী আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত চান তাদের কথা চিন্তায় রেখেই চালু করা হয়েছে এই সেবা। নতুন গাড়ি, উন্নত সেবার মান এবং অভিজ্ঞ চালকের মাধ্যমে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ পাবেন। ‘প্রিমিয়ার প্লাস’ সেবায় থাকছে নতুন সেডান গাড়ির বাড়তি আরাম। পাশাপাশি ভালো রেটিং পাওয়া চালকের সঙ্গে নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “যাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করতে আমরা নিয়মিত নতুন সেবা চালু করছি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য, যারা আরও উন্নত গাড়ি ও মানসম্মত সেবা চান।” তিনি বলেন, “এই সেবার মাধ্যমে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়া হবে।” যেভাবে ব্যবহার করবেন ‘প্রিমিয়ার প্লাস’ উবার অ্যাপ চালু করে প্রথমে গন্তব্য লিখতে হবে। এরপর রাইডের তালিকা থেকে ‘প্রিমিয়ার প্লাস’ নির্বাচন করতে হবে। ভাড়ার তথ্য দেখে বুকিং নিশ্চিত করলেই নির্ধারিত গাড়ি পৌঁছে যাবে যাত্রীর কাছে।

ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ
খাটো শিমের নতুন জাত উদ্ভাবন
ঝিনাইদহে তোহামনি ধান চাষে সফল্য 