News Bangla 24 BD | খাটো শিমের নতুন জাত উদ্ভাবন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

 ‘বিইউ খাটো শিম ৮’ ও ‘বিইউ খাটো শিম ৯’ নামের শিমের দুইটি খাটো জাত উদ্ভাবন করেছেন গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম। সম্প্রতি তিনি এ জাত দুটি উদ্ভাবন করেন।
তার উদ্ভাবিত ‘বিইউ খাটো শিম ৮’ ও ‘বিইউ খাটো শিম ৯’ জাত দুটি কোনো প্রকার সাপোর্ট খুঁটি এবং মাচাবিহীনভাবে মাঠ ফসলের মতো চাষ করা যাবে, যা দেশে শিম চাষে এক যুগান্তকারী গতিশীলতা আনয়ন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জাত দুটি ছাদ বাগানে টবে চাষ করার উপযোগী।
খাটো জাতের শিম সাধারণত জংলি প্রকৃতির হওয়ায় এবং শিমে গন্ধ থাকায় এগুলো খাবার অনুপযোগী হয়। তবে প্রফেসর আমিনুল ইসলাম খাটো জাতের মধ্যে দেশি শিমের গুণাগুণ আনার জন্য আট বছর গবেষণা করে সফল হয়েছেন। একটি খাটো জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে এ জাতগুলো উদ্ভাবন করেছেন তিনি।
‘বিইউ খাটো শিম ৮’ একটি বিদেশি খাটো জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এটি একটি আলোকসংবেদনশীল ও আগাম জাত। আগাম জাত হিসেবে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে এর বীজ বপন শুরু করা যায়। এই জাতটি সারা বাংলাদেশে চাষ উপযোগী।
‘বিইউ খাটো শিম ৯’ জাতও একটি বিদেশি খাট জাতের সঙ্গে দেশীয় জাতের সংকরায়ন পরবর্তী পিউর লাইন নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। এই জাতটিও সারা বাংলাদেশে চাষ উপযোগী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত শিমের এই জাতগুলো খাটো হওয়ায় মাচা বা খুঁটি ছাড়াই মাঠ ফসলের মতো চাষ করা যাবে বিধায় উৎপাদন খরচ কম হবে। কৃষকরা জাতগুলো চাষ করে অধিক লাভবান হবেন। শিমের জাতগুলো খাটো হওয়ায় টবেও চাষ উপযোগী। ফলে নগর বা ছাদকৃষিতেও অসামান্য অবদান রাখতে সক্ষম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ