News Bangla 24 BD | বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? - News Bangla 24 BD
News Head
 অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত?


ধর্ম ডেস্ক : প্রশ্ন: বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া কি সুন্নত নাকি বিদআত? এই নামাজ না পড়লে কি গুনাহ হবে?
উত্তর: নবীজি (সা.) বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়েছেন বা কাউকে পড়তে বলেছেন এ রকম কোনো হাদিস গ্রহণযোগ্য সূত্রে পাওয়া যায় না। তবে নবীজির (সা.) সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রয়েছে যে তিনি বাসর রাতে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়তে বলেছেন।
মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও আল-মু’জামুল কাবিরে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদের (রা.) কাছে এসে বললো, আমি এক নারীকে বিয়ে করেছি। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে সে আমাকে অপছন্দ বা ঘৃণা করবে।
উত্তরে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বললেন, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য আল্লাহর পক্ষ থেকে আসে, আর পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান মানুষের সামনে সেই জিনিসকে অপছন্দনীয় করে তুলতে পারে যা আল্লাহ হালাল করেছেন। আপনার স্ত্রী যখন প্রথমবার আপনার ঘরে আসবে, তখন তাকে সঙ্গে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন।
নামাজ শেষে এই দোয়াটি পাঠ করবেন:
اللَّهُمَّ بَارِكْ لِي فِي أَهْلِي وَبَارِكْ لَهُمْ فِيَّ وَارْزُقْنِي مِنْهُمْ وَارْزُقْهُمْ مِنِّي اللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ إِلَى خَيْرٍ وَفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লী ফী আহলী ওয়া বারিক লাহুম ফীইয়া ওয়ারযুক্বনী মিনহুম, ওয়ারযুক্বহুম মিন্নী। আল্লাহুম্মাজমা’ বাইনানা মা জামা’তা ইলা খাইর, ওয়া ফাররিক্ব বাইনানা ইযা ফাররাক্বতা ইলা খাইর।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার জন্য আমার স্ত্রীর মধ্যে বরকত দান করুন এবং তার জন্য আমার মধ্যে বরকত দান করুন। আমাকে তার থেকে (সন্তানাদির) রিজিক দিন এবং তাকেও আমার থেকে রিজিক দিন। হে আল্লাহ! যতদিন আমাদের একসাথে রাখেন কল্যাণের ওপর একত্রিত রাখুন, আর যখন আমাদের মাঝে বিচ্ছেদ ঘটাবেন তখন কল্যাণের সাথেই বিচ্ছেদ ঘটান। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, তাবরানি ফিল কাবির)
সুতরাং বাসর রাতে নববিবাহিত স্ত্রীকে সঙ্গে নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়া বিদআত নয়, বরং মুস্তাহাব। তবে এটি ফরজ-ওয়াজিবও নয় তাই এই নামাজ না পড়লে গুনাহ হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ