News Bangla 24 BD | অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় - News Bangla 24 BD
News Head
 অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়


বিনোদন ডেস্ক:: নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে লড়ছেন। এবার শিল্পীর পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে এলো সংস্কৃতি মন্ত্রণালয়। শনিবার শিল্পীর বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন শবনম মুশতারী। তার অসুস্থতার খবর জেনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শবনম মুশতারীর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা শবনম মুশতারী। ষাটের দশক থেকে তিনি সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়া ২০১৫ সালে পেয়েছেন জাতীয় নজরুল পুরস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ