News Bangla 24 BD | শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা - News Bangla 24 BD
News Head
 এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা


বিনোদন ডেস্ক :: প্যানেলে প্যানেলে লড়াই, নতুন উত্তেজনা আর উৎসবের আমেজ—বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এমন চিরচেনা দৃশ্য। তবে ২০২৬-২০২৮ মেয়াদের এবারের নির্বাচন সব আলোচনা ও প্রচারণাকে ছাপিয়ে এক ভিন্ন মাত্রার আবেগঘন রূপ নিয়েছে। ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার জীবনের শেষ ইচ্ছা—তার কন্যা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি যেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সাধারণ শিল্পীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। মায়ের সেই স্বপ্নপূরণের লক্ষ্য নিয়েই এবার ভোটের মাঠে জোরেশোরে নেমেছেন মুক্তি।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় সিনেমা ‘চাঁদের আলো’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ খ্যাত নায়িকা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকলেও সবসময় এফডিসির শিল্পীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা মুক্তি এবার সরাসরি ‘আরমান-মুক্তি’ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনী আমেজের মধ্যেই গত বুধবার রাতে আরমান-মুক্তি পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে নেমে আসে পিনপতন নীরবতা, যা একপর্যায়ে রূপ নেয় গভীর এক আবেগঘন মুহূর্তে। ঢালিউডের সোনালী যুগের অন্যতম নন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগম তার মেয়ে মুক্তির জন্য ভোট চাইতে এসে মঞ্চে প্রকাশ্যেই চোখের জল ধরে রাখতে পারেননি। মায়ের এই আকুতি ও কান্না উপস্থিত সাধারণ শিল্পীদের মনেও গভীর দাগ কেটে যায়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, নির্বাচনী প্রচারণায় কাদা ছোঁড়াছুঁড়ি বা মারমুখী আচরণের বাইরে আনোয়ারার এই মাতৃত্বের টান এবং কান্না ভোটারদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। মায়ের এই অশ্রুসজল আবেদন ভোটের মাঠে মুক্তির পক্ষে কতটা জোয়ার তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ