News Bangla 24 BD | শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ - News Bangla 24 BD
News Head
 কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা

শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বুধবার (১ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। এ সময় শ্রীপুর ইউসিসির সভাপতি মাহফুল হাসান হান্নানসহ উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার মোট তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ