News Bangla 24 BD | বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ


বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:: খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বাঘাইহাট জোন। আজ বুধবার সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের দুইটিলা সেনাক্যাম্প-সংলগ্ন বাঙালি পাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোন এ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
এ সময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার পরামর্শ দেন। জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ