News Bangla 24 BD | গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তার ছদ্মবেশধারী এক কুখ্যাত প্রতারক ও চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রুবেল খাঁ (২৮)। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ভুয়া আইডি কার্ড, সরঞ্জাম এবং বিআরটিএর জাল সিলমোহর ব্যবহার করে চোরাই মালামাল কেনাবেচা করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকার পেয়ারাবাগান রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর ও টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। রুবেলের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড, ৪টি হেলমেট এবং চুরির কাজে ব্যবহৃত ৬টি বিশেষ মাস্টারকি (চাবি)।
এছাড়াও তাঁর হেফাজত থেকে পুলিশের ভুয়া সরঞ্জাম হিসেবে ১টি পুলিশ ভেস্ট, ১টি হ্যান্ডকাফ, ১ জোড়া পুলিশের বুটজুতো, ১টি পুলিশ বেল্ট, ২টি ফিল্ডক্যাপ, ১টি পিস্তল কভার ও ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (ঝই) নাম ও ছবিযুক্ত ২টি ভুয়া আইডি কার্ড, ডিএমপি ও এসবির ২৭টি স্টিকার এবং ‘এসআই/রুবেল খাঁ’ নাম সংবলিত ১২টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে। এর বাইরে বিআরটিএর ৮টি ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি জাল ই-রেজিস্ট্রেশন কার্ড ও বিআরটিএ কর্তৃপক্ষের ৫টি জাল সিলমোহরও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়।
গাজীপুর ডিবি (দক্ষিণ) বিভাগ জানিয়েছে, আসামি প্রতারণার উদ্দেশ্যে এসব জাল কাগজপত্র ও পুলিশের সরঞ্জাম ব্যবহার করে আসছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে গাছা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ