পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান জনি (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার মারুকা পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও ২–৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পূবাইল থানা পুলিশ জানায়, মারুকা পশ্চিমপাড়া এলাকায় রাত্রীকালীন টহল দিচ্ছিল পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাব্বির আহমেদের নেতৃত্বে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে জনিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি ও একটি তরবারি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত জনির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ান-স্টপ ক্রাইম দমনে এবং মামলার পলাতক বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী 