News Bangla 24 BD | বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা - News Bangla 24 BD
News Head
 শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা


লাইফস্টাইল ডেস্ক: বর্ষা এলেই বাজারে দেখা মেলে টক-মিষ্টি স্বাদের দেশি ফল লটকনের। ছোট, গোলাকার ও রসালো এই ফলটি শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। পুষ্টিবিদদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে লটকন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মিলতে পারে আরও নানা স্বাস্থ্য উপকারিতা। লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং বি-ভিটামিন রয়েছে। বিশেষ করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি, ফ্লু ও মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। পাশাপাশি মুখের ঘা দ্রুত শুকাতে এবং ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ফলের জলীয় অংশ বেশি হওয়ায় গরম ও বর্ষাকালে শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে সাহায্য করে। একই সঙ্গে তৃষ্ণা মেটায় এবং শরীরকে সতেজ রাখে।
লটকনে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে উপকারী। কিছু গবেষণায় দেখা গেছে, লটকনের পুষ্টি উপাদান রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তাই ডায়াবেটিস রোগীরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে এটি খেতে পারেন। ত্বকের জন্যও লটকন উপকারী। এটি ত্বকের রুক্ষতা কমাতে, ত্বক ফেটে যাওয়া রোধ করতে এবং বর্ষাকালে চর্মরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া রুচি বাড়ানো, বমিভাব কমানো এবং মানসিক অবসাদ দূর করতেও এ ফলের ভূমিকা থাকতে পারে।
বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন তিন থেকে চারটি লটকন খাওয়া নিরাপদ। তবে অতিরিক্ত খেলে ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এছাড়া লটকনে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় কিডনি রোগীদের এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর দেশি এই মৌসুমি ফলটি তাই বর্ষার খাদ্যতালিকায় রাখলে শরীরের জন্য মিলতে পারে একাধিক উপকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ