News Bangla 24 BD | টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ - News Bangla 24 BD
News Head
 দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১ সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১


গাজীপুর প্রতিনিধি: শিল্পনগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০)। এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসা করে আসছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে তার ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। একপর্যায়ে একটি কারখানায় প্রবেশ করে বর্জিত মালামাল বিক্রি না করতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ