News Bangla 24 BD | অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী


দিনাজপুর প্রতিনিধি:: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অসহায়, দরিদ্র, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।’ তিনি বলেন, ‘অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর যেন পড়াশোনা বন্ধ না হয়। যাদের ঘরবাড়ি, কর্মসংস্থান বা ব্যবসার জন্য সহায়তা প্রয়োজন, সরকার তাদের পাশে থাকবে।’ আজ বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে নগদ অর্থ ও বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়; দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সেলাই, কম্পিউটার, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় উপকরণ ও সহায়তাও দেয়া হবে, যাতে মানুষ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।’
তিনি আরো বলেন, ‘আগামী দিনে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষা শেখানো হবে, যাতে আমাদের তরুণরা দেশে-বিদেশে দক্ষতার সাথে কাজ করতে পারে।’ পরে সমাজকল্যাণমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের দুঃস্থ, অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী ৫১ পরিবার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী ও সেচ্ছাসেবী ক্লাব সংগঠনের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাব থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ