টঙ্গী-গাজীপুরে দেড় বছরে কারখানায় বয়লার বিস্ফোরণে ৫৫ জনের মৃত্যু ॥ আহত শতাধিক
গাজীপুর মহানগরীর পৃথক পৃথক এলাকায় গত দেড় বছরে তিনটি শিল্প কারখানায় বয়লার বিস্ফোরণে ৫৫ জন নিহত ও প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। ঘটনার পর এসব দুর্ঘটনায় তদন্ত কমিটি এবং মামলা দায়ের করা হলেও এর বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি। এদিকে গত ৩ জুলাই রাতে গাজীপুর মহানগরী কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহতের ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণের ১৩ জন নিহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে মামলা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বেসরকারি সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন। হতাহত এবং র্দুঘটনায় দ্রুত বিচার ও কার্যকরী পদক্ষেপ না নেয়ার কারনে টঙ্গী ও গাজীপুরে বয়লার দুর্ঘটনা অনেকাংশে বেড়েই চলছে। ফলে শিল্প কলকারখানার লাখ শ্রমিকদের মধ্যে এক ধরনের ভয় ও আতংক বিরাজ করছে। খবর একাধিক তথ্য সুত্র ও অন্যান্য বিশ্বস্থ সুত্রের।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২৩ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরী পূবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার পার্শ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাবার পথে অটোরিকশার যাত্রী, স্কুল শিক্ষিকাসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। এঘটনায় মোট ৮জনের প্রানহানি ঘটে।
এছাড়া,২০১৬ সালের ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিষ্ফোরণে ৪০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। সর্বশেষ ২০১৭ সালের ৩ জুলাই সোমবার রাতে গাজীপুর মহানগরী কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিষ্ফোরণে ৪০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এসব ঘটনার পর থেকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন শিল্পকলকারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ৩ জুলাই সোমবার রাতে গাজীপুর মহানগরী কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
(ওসি) মো: আমিনুল ইসলাম আরও জানান, ২০১৬ সালের ২৩ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরী পূবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় মোট ৮জন মারা যায়।
এদিকে,গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ার সম্প্রতি মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ১৩ জন নিহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে মামলার করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বেসরকারি সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, বিজিএমইএর সভাপতি ও প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে বিবাদী করা হয়েছে। রিটে সঙ্গে সঙ্গে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার জন্য অর্থ প্রদানের নির্দেশনাসহ বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
আইনজীবী জানান, বয়লার নিয়ে ১৯২৩ সালের একটি আইন ছিল। এ আইনে বয়লারের ব্যবহার নিয়ে একটি বিধিমালা প্রণয়নের কথা রয়েছে। কিন্তু সেটা এখনো করা হয়নি। তাই এটি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বয়লার নিয়ে আইনের বিধান অনুসরণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এর আগে গত ৫ জুলাই ওই কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 