News Bangla 24 BD | খাগড়াছড়িতে মিনিবাসের ধাক্কায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

খাগড়াছড়িতে মিনিবাসের ধাক্কায় নিহত ২


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আমতলী এলাকায় মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মহিদুল ইসলাম (৩৩) ও মো. আরিফ (২৫)। তারা গুইমারা উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন অভিযোগ করে বলেন, উপজেলার তৈচালা এলাকা থেকে গতকাল রাতে একটি দল চারটি গরু চুরি করে মিনিবাসে পালাচ্ছিল। খবর পেয়ে গুইমারা উপজেলা থেকে মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করেন মহিদুল, আরিফ ও জামাল উদ্দিন। ওই এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে মিনিবাসটি পালিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান বলেন, দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ