News Bangla 24 BD | ঝিনাইদহ ও কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহ ও কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতাঃ
“পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঝিনাইদহ ও কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।

এদিকে, কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ