ঝিনাইদহে ১০ টি ভারতীয় ইয়ারগানসহ মহিলা চোরাকারবারী আটক
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১০ টি ভারতীয় ইয়ারগানসহ অন্তরা খাতুন (২৩) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে বারবাজার ক্যাম্প পুলিশ বারবাজার শহর থেকে ইয়ারগানগুলি উদ্ধার করে। এ সময় অপর দুই চোরাকারবারী দৌঁড়িয়ে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া অন্তরা খাতুন যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বারবাজার ক্যাম্পের আইসি এসআই তরিকুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ইয়ারগান পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বারবাজার শহরের মধ্যে একটি ইজিবাইকে তল্লাসী চালিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ১০টি ইয়ারগানসহ অন্তরা খাতুন নামের এক মহিলা চোরাকারবারীকে গ্রেফতার করেন। সে সময় অন্তরার স্বামী শফিকুল ইসলাম শফি (৩০) ও ইজিবাইক চালক হারুন পালিয়ে যায়। তিনি আরো জানান, ইয়ারগান গুলি ভারতীয়। সেগুলি চোরাইপথে বাংলাদেশে আনা হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা 