News Bangla 24 BD | টঙ্গীর হাজি মাজার বস্তি থেকে ৯৫ কেজি গাঁজা উদ্ধার - News Bangla 24 BD
News Head
 ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

টঙ্গীর হাজি মাজার বস্তি থেকে ৯৫ কেজি গাঁজা উদ্ধার


খবর বিজ্ঞপ্তি : বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। মাদকাসক্তির প্রধান শিকার তরুন এবং যুব সমাজ। মাদকাসক্ত তরুনরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যূত হয়ে নানা রকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে এই পর্যন্ত বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১ এর গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টঙ্গী থানাধীন হাজী মাজার মধ্য বস্তি এলাকায় মাসুদ ও হুমায়ূনের বসত ঘরে মাদক দ্র্রব্যের একটি চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই ২০১৭ তারিখ ১২৩০ ঘটিকার সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল টঙ্গী থানাধীন হাজী মাজার মধ্য বস্তি এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দলটি বাড়ীটি চারপাশ থেকে ঘিরে ফেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী জামাল সরদার (৩৪), পিতা-আঃ আজিজ সরদার, সাং-পশ্চিম কালিগ্রাম, থানাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর, বর্তমান ঠিকানা-সাং-হাজী মাজার বস্তি, ওয়ার্ড নং ৫৭, থানা-টংগী, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে। পরবর্তীতে চারপাশ তল¬াশী করে গ্রেফতারকৃত আসামীর দেখানোর মতে একটি সুরঙ্গ পথের সন্ধান পায়। পরবর্তীতে সুরঙ্গ পথে তল¬াশী করে ৫২ টি বিভিন্ন ওজনের প্যাকেটে সর্বমোট ৯৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪,৭৫,০০০/- (চার লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এই সুরঙ্গে গাঁজা মজুদ করে বেশ কিছু দিন যাবৎ টংগী থানাধীন হাজী মাজার বস্তিসহ আশেপাশের এলাকায় অবৈধ গাজার ব্যবসা করে আসছে। জিজ্ঞাসাবাদে সে এই মাদক ব্যবসার সাথে মাজার বস্তি এলাকার একাধিক ব্যক্তি জড়িত থাকার নাম প্রকাশ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ