News Bangla 24 BD | গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল


গাজীপুর প্রতিনিধি: শিশুদের পুষ্টিহীনতা ও রাতকানা রোগ প্রতিরোধে দেশব্যাপী আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশিদ রশিদ বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুর জেলায় সর্বমোট ৫ লক্ষ ৫৮ হাজার ৬৭৪ জন শিশু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাখা হয়েছে।
এ লক্ষ্যে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১ হাজার ৮৭ টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৪৯৮ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ২ হাজার ১৭৪ জনস্বেচ্ছাসেবী নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকিও কমে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো শিশু যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজির মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, ডাক্তার সাবিকুন্নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। স্বাস্থ্য বিভাগ ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ