News Bangla 24 BD | খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - News Bangla 24 BD
News Head
 ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

খুলনা মহানগরীর রেলস্টেশন এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল রোববার রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার মধ্যরাতে মহানগরীর রেলওয়ে এলাকায় প্রভাতী স্কুলের পাশে কবরস্থান সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গলি একটি ছোড়া, দুইটি রাম-দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ওই এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকা তাদের মৃত ঘোষণা করেন।

এডিসি মনিরা সুলতানা বলেন, নিহতদের বিভিন্ন থানায় বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ