News Bangla 24 BD | গাজীপুরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ উপলক্ষে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই মঙ্গলবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে জেলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

আগামী ২৫ জুলাই থেকে ৯ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ভোটারদের তথ্য সংগ্রহ এবং মৃত ব্যক্তিদের নাম কর্তনের তথ্য সংগ্রহ করবেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, কর্তন ও স্থানান্তরের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন।

২০ আগস্ট হতে ৫ নভেম্বর পর্যন্ত ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়াদের তথ্য সংগ্রহ করা হবে।

২৫ নভেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা ও থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি সংক্রান্ত (বিভিআরএস) বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে।

২ জানুয়ারি, ২০১৮ হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০১৮ সালের ১৭ জানুয়ারি তারিখের মধ্যে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল করতে হবে এবং নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি, ২০১৮। হালনাগাদ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০১৮ সারের ৩১ জানুয়ারি।
ভোটার ফরম পূরণ ও নিবন্ধনের জন্য জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র দেখাতে হবে।

জেলায় তিন ধাপে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা হবে। প্রথম ধাপে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা, দ্বিতীয় ধাপে কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা ও তৃতীয় ধাপে গাজীপুর সদর ও টঙ্গী এলাকা।

২০ আগস্ট থেকে পর্যায়ক্রমে ৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধনকেন্দ্রে নিবন্ধন করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় বক্তারা বিষয়টি অধিক জন গুরুত্বসম্পন্ন এবং স্পর্শকাতর উল্লেখ করে বলেন, এর কাজ নির্ভুল এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য এলাকায় মাইকিং ও ক্যাবল টিভির সাহায্যে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া মসজিদের ইমাম ও খতিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের রিপোটিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার জন্য পরামর্শ দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ