News Bangla 24 BD | গোয়াইন নদীর ভাঙ্গনে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গোয়াইন নদীর ভাঙ্গনে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা


গোয়াইন নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনা। জরুরী ভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে ব্যবস্থা না নিলে অচিরেই নদীগর্ভে বিলীন হবে গুরুত্বপূর্ণ এসব স্থাপনা-এমনটাই আশংকা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সিলেটের অন্যতম প্রাচীন উপজেলা গোয়াইনঘাট। প্রাকৃতিক সম্পদের ভরপুর এই উপজেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্রও। ভারত সীমান্ত ঘেষা প্রতন্ত এই উপজেলার সদরের পাশ দিয়ে বয়ে গেছে গোয়াইন (চেঙ্গেরখাল) নদী। এই নদীর তীরে জেলা পরিষদের ডাক বাংলো, টিএন্ডটি ভবন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য হাসপাতাল, প্রেসক্লাব ভবন রয়েছে। এছাড়া লেঙ্গুড়া ইউনিয়নের বেশির ভাগ গ্রামই গোয়াইন নদীর তীরে অবস্থিত। ভারতের উজান থেকে নামা পানি এ নদী দিয়ে প্রবাহিত হয়ে চেঙ্গেরখাল নাম ধারণ করে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এ কারণে প্রতি বছরে পাহাড়ি ঢলে নদী তীরে ভাঙ্গন দেখা দেয়।

সম্প্রতি উপজেলা সদরের প্রধান অংশ গোয়াইন নদীর পশ্চিম পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। একারণে হুমকির মুখে পড়েছে জেলা পরিষদের ডাক বাংলো, টিএন্ডটি ভবন, প্রেসক্লাব ভবনসহ ভিবিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আহাদ। তিনি জানান, গোয়াইনঘাটে জেলা পরিষদ ডাক বাংলো, টিএন্ডটি ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা রক্ষার জন্য উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়েছে এবং ওই সভায় পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জনান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে টিএন্ডটি ভবনের সামনের রাস্তার অংশের ভাঙ্গন পানি উন্নয়ন বোর্ড মেরামত করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, গোয়াইনঘাট উপজেলা সদরের গোয়াইন নদীর পশ্চিম অংশ ১ কি.মি. রক্ষাবাঁধ নির্মাণের জন্য ২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ