News Bangla 24 BD | গাজীপুুরে ১১ দফার দাবীতে বেসরকারি শিক্ষক কর্মচারীগনের মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুুরে ১১ দফার দাবীতে বেসরকারি শিক্ষক কর্মচারীগনের মানববন্ধন


মোঃ কামাল হোসেন বাবুল :কাজী আজিম উদ্দিন কলেজ রোডে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুুর জেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষক কর্মচারীগনের ১১ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিক্ষক সমিতি গাজীপুুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন স্যারের সভাপতিত্বে ও পাবুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রায়হান উদ্দিনের পরিচালনায় ১১ দফা দাবী নিয়ে বক্তব্য রাখেন- কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষক নেতা মোঃ শরিফুল ইসলাম শরীফ, গাজীপুুর জেলা শিক্ষক নেতা আলী আকবর, কালীগঞ্জের শিক্ষক নেতা সাইফুল ইসলাম,হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শহীদ ময়েজ উদ্দীন কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ,কাপাসিয়া শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ হাসনা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত বক্তরা বলেন – যতদিন পর্যস্ত তাদের ১১ দফা দাবী মানা না হবে ততদিন পর্যস্ত তাড়া রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলনকে আরও বেগবান করার জন্য কঠোর প্রদক্ষেপ নিবেন বলে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ