News Bangla 24 BD | সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- বাসের সুপারভাইজার মৃণাল চন্দ্র রায় (৩৫)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মিরের বাড়ি এলাকায়।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার সোনামুখী এলাকার মাদ্রাসা মোড়ে সিরাজগঞ্জ-সোনামুখী সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, ভোররাত ৪টার দিকে সোনামুখী এলাকার মাদ্রাসা মোড়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাসের সুপারভাইজারসহ ২ জন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ