নিখোঁজের আট দিন পরে পাটখেতে শিশুর মরদেহ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিখোঁজের আটদিন পর লিজা আক্তার (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার সংলগ্ন ছৈয়ালকান্দি গ্রামের একটি পাটখেতের ভেতরে স্থানীয়রা লিজার মরদেহটি দেখে।লিজা আক্তার সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের লেহাজ উদ্দিন শেখের মেয়ে। সে সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই শনিবার বিকেলে স্কুল ছুটির পর বাইসাইকেল নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হয় লিজা। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে সখিপুর থানায় একটি জিডিও করা হয়।
আটদিন পর আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছৈয়ালকান্দি গ্রামের একটি পাট খেতের পানিতে লিজার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। সখিপুর থানায় খবর দিলে লিজার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে সব বলা যাবে।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 