News Bangla 24 BD | মির্জাপুরে যুবলীগের নতুন কমিটির আনন্দ মিছিল - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মির্জাপুরে যুবলীগের নতুন কমিটির আনন্দ মিছিল


বিশেষ প্রতিনিধি ঃ মির্জাপুরে অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়া উপেক্ষা করে বাঁধভাঙা আনন্দে মেতেছিল যবলীগের নেতাকর্মীরা। যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো উপলক্ষে মিছিল ও সমাবেশ করে সোমবার দুপুরে নেতাকর্মীরা আনন্দে মেতে উঠে।
গত শুক্রবার শামীম আল মামুনকে আহবায়ক, আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্তকে যুগ্ম আহবায়ক করে মির্জাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এই কমিটিকে অভিনন্দন জানিয়ে যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা সোমবার দুপুরে অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়া উপেক্ষা করে বিশাল একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহ¯্রাধিক নেতাকর্মী যোগ দেন। আনন্দ মিছিলটি মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। সেখানে এক সমাবেশে বক্তৃতা করেন পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম শিপলু, নতুন কমিটির আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত, যুবলীগ নেতা খন্দকার নাঈম হোসেন, আওলাদ হোসেন, ইয়াছিন মিয়া হিরা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ