News Bangla 24 BD | ঝিনাইদহে এবার রেল লাইনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহে এবার রেল লাইনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন


ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহে রেল লাইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারে এ কর্মসূচী পালন করে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ওই এলাকার ৫ শতাধিক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ, আরটি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মুন্সী মাসুদ পারভেজ, মর্ডাণ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মুন্সী সাইফুজ্জামান লাল্টু, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী তারেক রহমান, তুহিন হোসেন, বাপ্পী হোসেন, রাশেদ আলী প্রমুখ।
সেসময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা, অবিলম্বে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ