News Bangla 24 BD | মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হলো দুরন্ত - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হলো দুরন্ত


ঝিনাইদহ সংবাদদাতাঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত বছরের মাদক বিরোধী কার্যক্রমের মূল্যায়নে মাদক বিরোধী সংগঠন হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে দুরন্ত। ২৬ জুলাই বুধবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জাম খাঁন এর নিকট হতে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন দুরন্ত’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মিরাজ জামান রাজ। প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জান খাঁন তার বক্তব্যে বেসরকারি সংগঠনসমূহের মাদকবিরোধী কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরেন ও সংগঠনসমূহের ভূয়সী প্রশংসা করেন। এবছর মাদকবিরোধী নিরোধ শিক্ষা কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে চারটি বেসরকারি সংগঠন কে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ