চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লসমনপুর কামাদপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তহুরুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তহুরুল শিবগঞ্জের সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকার পারুল ইসলামের ছেলে।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসনোটে র্যাব জানায়, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্রসহ লসমনপুর কামাদপাড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে তহুরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তহুরুল ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত এই ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 