News Bangla 24 BD | বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলায় ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুরের আবদুর রশিদ সরকারের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার শিবনগর ইসলামপুর টালিভাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তাৎক্ষণিক অন্য দু’জনের পরিচয় পাওয়া যয়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখি একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১৬ জন।

পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ