News Bangla 24 BD | কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


কুষ্টিয়ায় পানিতে ডুবে মাওয়া (১) ও আপন (২) নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শহরতলীর বাড়াদী গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সকালে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে গোসল করছিল। এ সময় মাওয়া পানিতে তলিয়ে যেতে থাকলে ভাই আপন তাকে তুলতে যায়। পরে সেও পুকুরের পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরের ধারে এসে দেখতে পায় মাওয়া পানিতে ভাসছে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে সেখানে আপনের মরদেহও ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মাওয়া ও আপন চাচাতো ভাই বোন। মাওয়া বাড়াদী গ্রামের আবুল কালামের মেয়ে মাওয়া, আপন আমিন উদ্দিনের ছেলে। ভাই বোনের এই করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ