News Bangla 24 BD | মির্জাপুরে পিকনিকের টাকা না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মির্জাপুরে পিকনিকের টাকা না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


বিশেষ প্রতিনিধি :
পিকনিকে যেতে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোহান সরকার নামে সপ্তম শ্রেণির এক ছাত্র।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহান চাকলেশ্বর গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে এবং চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, চাকলেশ্বর গ্রামের যুব সমাজের উদ্যোগে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণে যাওয়ার জন্য মায়ের কাছে চাঁদার টাকা চান সোহান। কিন্তু তার মা টাকা দিতে না চাইলে অভিমান করে বাড়ির পাশের গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সোহান।
সন্ধ্যার দিকে গাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা তাকে নিচে নামিয়ে আনেন। পরে বিকাশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল দশটায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় চাকলেশ্বর উচ্চ বিদ্যালয় ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বিকাশ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ