গাজীপুরে ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন
মোঃ কামাল হোসেন বাবুল : “বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে” স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকা বন বিভাগ ও কৃষিসম্পসারন অধিদপ্তর গাজীপুুরের উদ্যোগে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর মাঠে ফল ও বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করা হয়।
বুধবার সকালে বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করা হয়
বৃক্ষমেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ জাহিদ আহসান রাসেল এম,পি।গাজীপুুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুুর জেলার সম্মানিত পুলিশ সুপার হারুন-অর-রশিদ, ঢাকা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ বখতিয়ার নুর সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুুর এর উপ- পরিচালক মোঃ জসীম উদ্দীন,নার্সারি মালিক পক্ষে মোঃ রমজান আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের জীবন বাচার জন্য এবং পরিবেশ রক্ষার জন্য ও নিজেদের সন্তানের কথা চিন্তা করে আমাদের কমপক্ষে ১০টি করে দেশীয় প্রজাতির গাছ লাগানো উচিত। এতে করে গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে।আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে নানা রকমের দেশীয় প্রজাতির গাছ তুলে দেন।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 