News Bangla 24 BD | গাজীপুরে নারী ও শিশুদের জন্য নিরাপদ সড়ক প্রকল্পের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গাজীপুরে নারী ও শিশুদের জন্য নিরাপদ সড়ক প্রকল্পের উদ্বোধন


সবেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে  ‘সেফ রোড ফর উইমেন অ্যান্ড গার্লস’ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্প পরিচিতিসহ নারী ও মেয়েদের জন্য দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়কসহ গণপরিবহন নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার সকালে শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, হাইওয়ে পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজকল্যাণ বিভাগের উপ পরিচালক শংকর সরন, ব্র্যাকের পরিচালক মিজ আন্না মিন্জ ও আহমেদ নাজমুল হুসেইন ও ব্র্যাকের গাজীপুর প্রতিনিধি প্রণব কুমার রায়, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ সরকার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাকির হোসেন। ।
জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি দল মত নির্বিশেষে সকলকে ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তাঘাটে নারীদের সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এই প্রকল্পটির মাধ্যমে নিরাপদ ও যৌন হয়রানিমুক্ত বাস সেবা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাইওয়ে পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম বলেন, আজকে সমাজ ও দেশের উন্নয়নের প্রয়োজনে সকলক্ষেত্রে নারীরা সমান ভাবে অংশগ্রহন করছে। দেশের ও নারীদের অগ্রযাত্রায় সহায়তা করার জন্য আমাদেরকে যৌন হয়রানি মুক্ত সড়ক নিশ্চিত করতে হবে। তিনি বাসে উঠা নামার সময় নারীদেরকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় বক্ত্রা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস, নারী ও মেয়েদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিতকরণে একটি মডেল স্থাপনের লক্ষ্যে এই প্রকল্পটির যাত্রা শুরু হলো। এজন্য ট্রাফিক নিয়ম কানুন, দুর্ঘটনা প্রতিরোধে গতি কমানো, সড়কে ও গণপরিবহনে যৌন নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, স্থানীয় জনগোষ্ঠী, পরিবহন সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। সেই সাথে দুর্ঘটনা প্রতিরোধ ও যৌন হয়রানি প্রতিরোধে নির্বাচিত প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের আওতায় নারীদেরকে ড্রাইভিং পেশায় নিয়ে আসার জন্য ও অপ্রথাগত পেশায় নারীদের ক্ষমতায়নের জন্য নারী ও কিশোরীদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। এই পেশায় নারীরা আরো বেশি হারে যোগ দিলে দুর্ঘটনা হ্রাস পাবে ও যৌন হয়রানি প্রতিরোধে ভূমিকা রাখতে পারবে। এছাড়া চালকদের বিনা খরচে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।
কর্মক্ষেত্র বা স্কুল কলেজে যাওয়া ছাড়াও নারীরা বাজার, স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, সামাজিক কারণে আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া ইত্যাদি নানাকারণে গণ পরিবহন ব্যবহার করে থাকে। কিন্তু নারীরা সড়ক ও গণপরিবহনে নানাকারণে নিরাপত্তাহীনতায় ভোগে। যে আসনটি নারীর জন্য বরাদ্দ থাকে তাতেও নারীরা বসতে পারে না। বাচ্চা নিয়ে চলাফেরা করা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে কম জানা, ভীড় সামলে বাসে উঠা নামার সময় নারীরা দুর্ঘটনা কবলিত হয়। এছাড়া যৌন হয়রানি বা এর ভয়ে নারীরা অনেক সময় গণপরিবহন ব্যবহার করতে চায় না। শতকরা আশি ভাগ নারীই কোন না কোন ভাবে যৌন হয়রানির শিকার হয় বা এর ভয়ের মধ্যে থাকে। আর নির্যাতনের ভয় থাকলে নারীদের জন্য কর্মক্ষেত্রে ভাল করা, লেখাপড়ায় ভাল করা কঠিন হয়ে পড়ে। বাসে উঠা নামার সময় সহযাত্রী পুরুষরা ইচ্ছাকৃতভাবে অনাকাঙ্খিত আচরণ করে থাকে। নারীদেরকেও নির্যাতনের বিরুদ্ধে নীরবতা ভাঙ্গতে হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নারীর প্রতি শ্্রদ্ধাবোধ বাড়াতে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দিতে হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে গণসচেতনতা বাড়াতে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিববাড়ি মোড় হয়ে বাসষ্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ