গলাচিপায় বাবা-মা ও মেয়েকে খুনের ঘটনায় মামলা
পটুয়াখালী গলাচিপায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নিহত দেলোয়ার মোল্লার বড় ভাই ইদ্রিস মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান আরো জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বরিশাল বিভাগীয় সিআইডির একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ‘বিভিন্ন দিক মাথায় রেখেই ঘটনার তদন্ত চলছে। তবে নিজ বংশের লোকজনের সঙ্গে জমি-জমা ও একটি হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ব বিরোধ থাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় গলাচিপার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে নিজ ঘরে গৃহকর্তা দেলোয়ার মোল্লা (৫০), স্ত্রী পারভিন বেগমকে (৪৫) কুপিয়ে ও মেয়ে কাজলি বেগমকে (১৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন বুধবার রাতে ঘটনা জানাজানি হলে পুলিশ গিয়ে মৃত দেহগুলো উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার সকালে মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 