News Bangla 24 BD | শতপ্রাণ বাঁচানো জয়দেবের মরদেহ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিডরম্যান’ খ্যাত বরগুনার তালতলী উপজেলার বড় বগী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ইউনিট প্রধান ও ওয়্যারলেস অপারেটর জয়দেব দত্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে তালতলীর বড়বগী ইউনিয়ন পরিষদের সিপিসির ওয়্যারলেস অপারেটর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল।

বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মুন্সি বলেন, সকালে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষ পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে জয়দেবের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি হত্যা না আত্মহত্যা সেটি উদঘাটনের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, মরদেহ দেখে মনে হয়েছে দু’তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। তিনি নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে তা পুলিশকে অবহিত করা হয়নি।

প্রসংঙ্গত, ২০০৭ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের সময় তালতলীর নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আগাম সতর্কতা সংকেত প্রচার করে শত শত মানুষের জীবন রক্ষা করেছিলেন জয়দেব দত্ত। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি। পরে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এ সময় ইত্যাদির পক্ষ থেকে তাকে ‘সিডরম্যান’ উপাধি দেয়া হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ